ভারতের কর্ণাটক রাজ্যের একটি জেলা আদালত ৩ জন ধর্ষকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এই দণ্ডাদেশ দেয় কর্ণাটক জেলা আদালত।
জানা যায়, ২০২৫ সালের মার্চের দিকে এই ৩ জন হামলাকারী ৫ জন পর্যটকের ওপর হামলা চালায় এবং দুই জন নারীকে ধর্ষণ ও এক জন যুবককে হত্যা করার দায়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
ভুক্তভোগীরা ছিলেন, ২৯ বছর বয়সী এক ভারতীয় নারী তার অতিথিদের নিয়ে বেড়াতে যান। সেখানে তার সাথে ছিলেন দুই ভারতীয় পুরুষ, একজন আমেরিকান এবং ২৭ বছর বয়সী একজন ইসরায়েলি নারী।
পর্যটকরা সে সময় তুঙ্গভদ্রা খালের পাশে ছিলেন। তখন এই তিন হামলাকারি ব্যাক্তি মটরসাইকেল যোগে এসে ওই পর্যটকদের কাছে রাস্তা জিজ্ঞেস করে, পরে তাদের কাছে অর্থ দাবি করে। এরপরে ৩ জন পর্যটক পুরুষকে খালে ঠেলে ফেলে দেয়। এবং দুই নারীকে ধর্ষণ করে। খালে পড়ে যুবক ভিভাশ কুমার নায়ক (২৬) এর মৃত্যু হয়। হামলাকারীরা কিছু জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলো, হান্দি মল্লা (২২), চৈতন্য সাই (২১) এবং শারানাপ্পা শারাণবাসাবরাজ (২৭)। আদালত বলেছে, এই ধরনের ভয়াবহ অপরাধের জন্য মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি।
এই সিদ্ধান্ত উচ্চ আদালত থেকে এখনো অনুমোদন পায়নি। সিদ্ধান্ত উচ্চ আদালতের অনুমোদনের অপেক্ষায় আছে।