মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শপথ অনুষ্ঠানে অংশসহ রাজপথেও ১১ দলীয় জোট: হামিদুর রহমান

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ Time View

বিভিন্ন অভিযোগ থাকলেও শপথ অনুষ্ঠানে অংশ নেবে ১১ দলীয় জোটের নির্বাচিতরা। একইসাথে সংসদ ও রাজপথেও তারা অবস্থান করবে, জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে ভোট গ্রহণ, গণনা ও ফলাফল সংক্রান্ত অভিযোগ জানিয়েছে ১১ দলীয় জোট। এই সময় ৩২টি আসনে পুনর্গণনার আবেদন করা হয়। বৈঠকের পর হামিদুর রহমান বলেন, ইসি কোনো পদক্ষেপ না নিলে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব। নির্বাচন প্রক্রিয়ায় কিছু অনুষঙ্গ ছিল যা প্রশ্নবিদ্ধ।

হামিদুর রহমান অভিযোগ করেন, ভোট কাস্টিং কম হয়েছে এবং ভীতি সৃষ্টি করা হয়েছে। নির্বাচনের সময় নির্দিষ্ট সময়ের পরও ভোট কাস্টিং আশানুরূপ হয়নি। তিনি বলেন, কিছু কেন্দ্রে ভোট কাস্টিং সাড়ে চারটার মধ্যে পাওয়া ফলাফলের সঙ্গে পরে অস্বাভাবিকভাবে পরিবর্তন দেখা গেছে। অতিরিক্ত ব্যালট ব্যবহার হয়েছে কি না, সেটাও প্রশ্নবিদ্ধ।

তিনি আরও বলেন, ভোট গণনায় এজেন্টদের বের করে দেয়া ও নিষ্ক্রিয় করা হয়েছে। অভিযোগ তুললে হুমকি-ধামকি দেওয়া হয়েছে। এছাড়া গণনা প্রক্রিয়ায় ফলাফলের প্রভাব ফেলতে পারে এমন ত্রুটি লক্ষ্য করা গেছে। অনেক জায়গায় রেজাল্ট শিটে ঘষামাজা, ওভাররাইটিং এবং এজেন্টের স্বাক্ষর না থাকা দেখা গেছে।

হামিদুর রহমান জানান, এসব ঘটনার প্রতিবাদে আগামীকাল রাজপথে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে ১১ দলীয় জোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com