মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

তারেক রহমানকে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অভিনন্দন

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জাতীয় সংসদ নির্বাচনী সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল-খুলাইফি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) জনাব তারেক রহমানের সঙ্গে এক ফোন আলাপে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে শুভেচ্ছা জানান।

এ সময় আল-খুলাইফি নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লিখেন, ‘আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছি। এ সময় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছি। ’কাতার ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতার বন্ধন আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করছি, যা আমাদের দুই দেশের বন্ধুত্ব ও পারস্পরিক স্বার্থকে এগিয়ে নেবে।’

এই টেলিফোন আলাপকে কেন্দ্র করে বাংলাদেশ ও কাতারের মধ্যে চলমান কূটনৈতিক সম্পৃক্ততার প্রতিফলন হবে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com