বাংলাদেশের ছোট পর্দার পরিচিত নায়িকাদের মধ্যে তানিয়া বৃষ্টির হলেন অন্যতম। যার মিষ্টি মুখ এবং অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন। ছোট পর্দায় তাকে সবসময় দর্শকরা দেখতে পছন্দ করেন। সম্প্রতি তার ব্রেইন টিউমারের অস্ত্রপাচার হয়েছে।
তানিয়া বৃষ্টি নিজেই তার অপারেশনের আগে ফেসবুক পোস্টের মাধ্যমে জানান দেন এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করা হয়েছে। চার ঘণ্টাব্যাপী জটিল অপারেশনের পর ডাক্তারের পর্যবেক্ষণে আছেন তিনি। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ।
নির্মাতা তানিয়া বৃষ্টির অপারেশন সম্পর্কে বলেন, অপারেশন সফল্ভাবে সম্পন্ন হয়েছে এবং ২৪ ঘণ্টা অবজারবেশনে রাখা হয়েছে। অপারেশনের পরর্বতী সময় খুবিই গুরুত্বপূর্ণ। এখনই পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি তিনি হাসপাতালে ভর্তি হন। সে দিনই পোস্টের মাধ্যমে তার অসুস্থতার খবর বলেন। তার পোস্টে লিখেন, ভালোবাসা দিবসে পরিবারের কাছ থেকে ফুল পেয়েছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে জানান, ১৫ ফেব্রুয়ারি তার মাথায় অস্ত্রোপচার হবে