মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৬ দিন পর ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ Time View

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ভারতীয় শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ৬ দিন পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। বার্কলের কেমিক্যাল অ্যান্ড বায়োমলিকিউলার ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর পড়ুয়া ২২ বছর বয়সি শিক্ষার্থী সাকেত শ্রীনিবাসাইয়া কে গত ৯ ফেব্রুয়ারি শেষবার ক্যাম্পাস থেকে প্রায় এক কিলোমিটার দূরে দেখা যায়। তার পর থেকে শিক্ষার্থীটির আর কোন খোঁজ পাওয়া যাইনি।

৯ ফেব্ররুয়ারি নিখোঁজ হওয়ার পর রবিবার ১৫ ফেব্রুয়ারি ক্যাম্পাসের কাছের একটি পার্কে সাকেত শ্রীনিবাসাইয়ার মরদেহ উদ্ধার করে স্থানীয় (থানা) পুলিশ।

সাকেতর রুমমেট বনীত সিং জানান, সাকেত খাওয়া দাওয়া ও কথা বলা কমিয়ে দিয়েছিলো। এমনকি গোসলের পোশাক পরে ক্লাসেও চলে আসতো। এতে সাকেতর মানসিক বিপর্যয় স্পষ্ট লক্ষ করা যায়।

তথ্য সূত্রে জানা যায়, বনীত সিং পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এক পোস্টে লিখেছেন, ৯ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়ার আগের প্রায় দুই সপ্তাহ সাকেত শুধু চিপস আর কুকিজ খেয়ে বেঁচে ছিলেন। ‘আন্তর্জাতিক ছাত্র হিসেবে জীবনটা সত্যিই কঠিন। শেষ দুই সপ্তাহের আগে সাকেতের মধ্যে কোনো অস্বাভাবিক লক্ষণ ছিল না। তিনি খাওয়া, কথা বলা ও ঘুম কমিয়ে দিয়েছিলেন। ২১ জানুয়ারি তিনি আমাকে লেক আনজাতে যাওয়ার জন্য ডেকেছিলেন; কিন্তু আমি আলসেমি করে যাইনি। আমি জানতাম না, সেখানেই তিনি নিজের জীবন শেষ করে দেবেন।’

এক বিবৃতিতে ভারতের কনস্যুলেট সাকেতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত তাঁর মরদেহ ভারতে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই কঠিন সময়ে পরিবারের পাশে রয়েছে ভারত সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com