মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানালেন সারজিস

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ Time View

ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান আজ সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপি’র আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের বাসায় যাবেন এই বিষয়কে কেন্দ্র করে সারজিস তাকে আন্তরিক ধন্যবাদ জানায়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ অভিমত প্রকাশ করেন।

সারজিস আলম পোস্টে আরও লিখেন, পুরনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা। জনাব তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ।

প্রসঙ্গত, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের মাধ্যমে প্রধানমন্ত্রীর শপথ গ্রহন করবেন তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com