জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে। দলটির পক্ষ থেকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, আজ সোমবার সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে।
এর আগে, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ২৫টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপির আজকের স্বাক্ষর জাতীয় ঐকমত্যের প্রক্রিয়ায় তাদের আনুষ্ঠানিক অংশগ্রহণকে আরও শক্তিশালী করবে।