ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি। সরকার গঠনের প্রস্তুতিও নিচ্ছে দলটি। জাতীয়তাবাদী দল বিএনপির মন্ত্রীসভায় কারা কোন দপ্তরে পাচ্ছেন,তা নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা। অপরদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার এক ফেসবুক পোস্টে ছায়া মন্ত্রিসভা গঠনের কথা জানিয়েছন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে আসিফ মাহমুদ লেখেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।
মূলত, ছায়া মন্ত্রিসভা ওয়েস্টমিন্সটার সরকার পদ্ধতির একটি বিশেষ বৈশিষ্ট্য। এখানে সংসদের প্রধান বিরোধীদলীয় নেতার নেতৃত্বে বিরোধী দল থেকে একদল জ্যৈষ্ঠ সদস্য একটা মন্ত্রিসভা গঠন করেন যেটা সরকারের মন্ত্রিসভার বিকল্প হিসেবে কাজ করে।সাংবিধানিক বা আইনি কাজ সহ একটি দেশ বা রাষ্ট্রকে শাসন করার বা রাষ্ট্রের প্রধানকে পরামর্শ দেওয়ার জন্য, সাধারণত নির্বাহী শাখা থেকে। তাদের সদস্যরা মন্ত্রী এবং সচিব হিসাবে পরিচিত এবং তারা প্রায়শই রাষ্ট্র বা সরকার প্রধানদের দ্বারা নিযুক্ত হন। সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা, ভুলত্রুটি ধরিয়ে দেওয়া এবং জনস্বার্থে বিকল্প নীতি প্রস্তাব করা।