ইউক্রেন সেনাবাহিনী হতে প্রাপ্ত ড্রোন হামলার শিকার হয়েছে রাশিয়ার সামুদ্রিক বন্দর তামান। এর ফলে রাশিয়ার ক্রাসনোদার ক্রাই অঞ্চলের তামান উপদ্বীপে, কৃষ্ণ সাগরের সংযোগস্থলে অবস্থিত সামুদ্রিক বন্দর তামান ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তামান বন্দরের পাশপাশি কৃষ্ণ সাগরের তীরবর্তী পর্যটন শহর সোচি ও আনাপার ইউরোভকা গ্রামে ড্রোন হামলা চালায় ইউক্রেন। কৃষ্ণ সাগরের বন্দরটির মাধ্যমে তেল ও তেলজাত পণ্য, শস্য, কয়লা ও অন্যান্য পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করা হয় ।
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে করা পোস্ট এক বিবৃতির মাধ্যমে ক্রাসনোদারের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাৎইয়েভ জানান, ইউক্রেনের ড্রোন হামলায় বন্দরটির তেলের স্টোরেজ ব্যবস্থা, গুদাম এবং টার্মিনাল প্রায় ধ্বংস হয়ে গেছে। সেই সাথে দুই জন আহত হয়েছেন।
অন্যদিকে, ইউক্রেনের সেনাবাহিনী স্বীকার করে নিয়েছে তামান বন্দরে হামলা চালানোর কথা। রোববার (১৫ ফেব্রুয়ারি) ইউক্রেনের সেনাপ্রধানের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য উল্লেখ করে বলা হয়েছে , নিকট ভবিষ্যতে রাশিয়ার বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে হামলার লক্ষ্যবস্তু করা হবে।
উল্লেখ্য, ড্রোন হামলায় পর্যটন শহর সোচি ও আনাপার ইউরোভকা গ্রামে কোনো ধরনের ক্ষয়ক্ষতির কথা এখনো বিস্তারিত ভাবে জানানো হয়নি।