মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

এসির কাজ করার সময় নিচে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ Time View

রাজধানীর বারিধারায় ডিওএইচএস এলাকার একটি বাসার তৃতীয় তলায় এসির কাজ করার সময় নিচে পড়ে মোহাম্মদ হান্নান (৩০) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী মো. রুবেলের কাছ থেকে জানা যায়, তারা বারিধারায় ডিওএইচএস এর একটি বাসার তৃতীয় তলায় এসির কাজ করছিলেন। তিনি নিচে দাড়িয়ে থাকা অবস্থায় উপর থেকে একটি এসি এসে তার ওপর পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তথ্য সূত্রে জানা যায়, মোহাম্মদ হান্নানের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রায়খালী গ্রামে। নিহতের বাবার নাম শাহাদত হোসেন। বর্তমানে ওই এলাকাতেই থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com