গলাচিপায় নির্বাচন পরবর্তী গণ অধিকার পরিষদ ও বিএনপি’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মিথ্যা প্রাপাগান্ডার প্রতিবাদে উপজলা বিএনপি স্থানীয় কার্যালয়ে শনিবার দুপুরে সংবাদ সম্মলনে বক্তারা দাবি করেন, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের লোকজন পরিকল্পিত ভাবে হামলা করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১২জনকে আহত করে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ হোসেন খান, কেদ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা মো. সোহরাব হোসেন, মো. রফিকুল ইসলাম খান, মো.শিপলু খান, আ. ছোবাহান প্রমুখ।
অন্যদিকে গলাচিপা উপজেলা গণধিকার পরিষদ গলাচিপা অফিসার্স ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে বক্তব্য রাখেন গলাচিপা গণধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজ মাষ্টার, সদস্য সচিব জাকির মুন্সি, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম প্রমুখ।
এদিকে, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সর্মথক আ.ছত্তার হাওলাদার বলেন, দুই দিন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ আমাদের ৮/১০ জন আহত হয়েছে।
গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিল্লুর রহমান বলেন, সংঘাত এড়াতে পুলিশী টহল জোড়দার করা হয়েছে। চর কাজলের একটি মামলায় ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। একাধীক মামলা প্রক্রিয়াধীন আছে।