বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

এসএসসি ফরম পূরণে চার দিন বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ Time View

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় আরও চার দিন বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নতুন সময়সূচি অনুযায়ী, পরীক্ষার্থীরা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিলম্ব ফিসহ ফরম পূরণের সময়সীমা ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্ধারিত এ সময়ের মধ্যেই শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে পারবেন।

এ ছাড়া ‘সোনালী সেবা’ ব্যবস্থার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখও ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com