রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

বাংলাদেশের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এলএনজি রপ্তানির চুক্তি

তরণী২৪ টিভি প্রতিবেদকঃ
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৯৭ Time View
সংগৃহীত ছবি | তরণী২৪ টিভি

বাংলাদেশ প্রথমবারের মতো সরাসরি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনিজি) যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে যাচ্ছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ পেট্রোবাংলার সাথে যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজি নামের একটি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই করেছেন।

এই চুক্তি অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ ৫ মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) যুক্তরাষ্ট্র থেকে আমদানী করতে পারবে।

যেখানে লুইজিয়ানা ভিত্তিক মার্কিন প্রতিষ্ঠানটি ২৫ মিলিয়ন মেট্রিক টন এলএনজি উৎপাদনের একটি প্রকল্পপ পরিচালনা করছে। মূলত যুক্তরাষ্ট্রের সাথে যেইসব দেশগুলোর সাথে মুক্তবানিজ্য়ের চুক্তি নেই সেই সব দেশগুলোর সাথেই এই চুক্তির পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, এই চুক্তি দেশের শিল্প খাতের জন্য শুধু নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহই নিশ্চিত করবে না, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com