সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

মাউন্ট এতনায় অগ্ন্যুৎপাত, ইতালিতে রেড অ্যালার্ট

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

ইতালির সিসিলি দ্বীপে আবারও সক্রিয় হয়ে উঠেছে ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এতনা। অগ্ন্যুৎপাতের পর প্রায় ৪ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়ায় বিমান চলাচলে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) অগ্ন্যুৎপাতের বিষয়টি জানায়। ছাই ছড়িয়ে পড়ার আশঙ্কায় আকাশসীমার একটি সেক্টর বন্ধ করে দেওয়া হয় এবং কাতানিয়া বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।

কাতানিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতির কারণে একপর্যায়ে সব আগমনকারী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এর আগে প্রতি ঘণ্টায় সীমিতসংখ্যক উড়োজাহাজ অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল।

অগ্ন্যুৎপাতের প্রভাবে কয়েকটি ফ্লাইটের রুটও পরিবর্তন করা হয়। আইটিএ এয়ারওয়েজের অন্তত ১০টি ফ্লাইট পালের্মো, ত্রাপানি ও কোমিসো বিমানবন্দরে পাঠানো হয়। ভোলোতিয়া এয়ারের একটি ফ্লাইটও কোমিসোর দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

মাউন্ট এতনা দীর্ঘদিন ধরেই সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। এর অগ্ন্যুৎপাতের কারণে এর আগেও সিসিলি অঞ্চলে বিমান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com