সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

আল-আকসায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে ইসরায়েল: হামাস নেতা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

আল-আকসা মসজিদে পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠার জন্য ইসরায়েল ধাপে ধাপে এগোচ্ছে বলে অভিযোগ করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মেশাল।

রোববার (২৭ সেপ্টেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে মেশাল দাবি করেন, আল-আকসা দীর্ঘ সময় বন্ধ রাখা, নামাজের সময় ভাগ করে দেওয়া এবং ইহুদি উগ্রপন্থিদের প্রবেশের সুযোগ করে দেওয়ার মতো পদক্ষেপের মাধ্যমে মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের উপস্থিতি কমানোর চেষ্টা চলছে।

তিনি আরও অভিযোগ করেন, আল-আকসার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো খালি করে সেখানে পৃথক নিয়ন্ত্রণব্যবস্থা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মতে, এসব পদক্ষেপের কারণে মসজিদটি এখন একটি গুরুত্বপূর্ণ সংকটময় পর্যায়ে রয়েছে।

আল-আকসা রক্ষায় ফিলিস্তিনিদের সেখানে উপস্থিতি বাড়ানোর আহ্বান জানান মেশাল। একই সঙ্গে জেরুজালেম ও আল-আকসার পক্ষে প্রতিরোধ গড়ে তোলার এবং আরব ও মুসলিম বিশ্বের জনগণকে ফিলিস্তিনের সমর্থনে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com