শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

ভারতে চলন্ত বাসে আগুন, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় চলন্ত একটি স্লিপার বাসে ভয়াবহ আগুনে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে মহাসড়কে যাওয়ার সময় বাসটিতে আগুন লাগে। পুলিশ জানায়, নয়ডা থেকে মহোবার উদ্দেশে যাত্রা করা বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। আগুন লাগার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীদের অনেকে জানালা দিয়ে লাফিয়ে বাইরে বেরিয়ে আসেন। একপর্যায়ে চালক মহাসড়কের পাশে বাসটি থামিয়ে দেন। পরে পুরো বাসটি আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। আগুন লাগার পর বাসের ভেতর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় অনেক যাত্রী বের হতে পারেননি বলে জানা গেছে।

বেঁচে যাওয়া এক যাত্রী জানান, ঘুমের মধ্যে চিৎকার শুনে তিনি আগুনের বিষয়টি জানতে পারেন। ততক্ষণে বাসের ভেতর ঘন ধোঁয়া ছড়িয়ে পড়েছিল এবং বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com