বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

দেশে প্রতিদিন উৎপাদিত হচ্ছে প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম: প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

দেশে বর্তমানে দুই লাখের বেশি পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, পোল্ট্রি খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ যুক্ত রয়েছেন, যাদের ৪০ শতাংশ নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি জানান, প্রাণিসম্পদ খাতে রোগবালাই নিয়ন্ত্রণে বর্তমানে ১৭ ধরনের টিকা উৎপাদিত হচ্ছে। তবে চাহিদা পূরণে আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। ভবিষ্যতে হালাল মাংস, দুগ্ধজাত ও পোল্ট্রি পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সরকার কাজ করছে। এ ছাড়া খামারিদের প্রশিক্ষণ, সহজ ঋণ, উন্নত প্রযুক্তি ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।

প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের পাশাপাশি পশুপাখির চিকিৎসা ও অধিকার সুরক্ষায় গুরুত্ব দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com