ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।
তিনি জানান, দেশে ফেরার জন্য শেখ হাসিনা সরকারের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট যেভাবে তাকে বাংলাদেশ থেকে ভারতে নেওয়া হয়েছিল, এবারও সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরতে চান তিনি।
তবে তার প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক ও আইনি জটিলতা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। অন্যদিকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
এদিকে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের জন্য দায়ী থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।