মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

মা হারালেন অভিনেত্রী রানি মুখার্জি

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই শোকের সময়ে সবার ভালোবাসা ও প্রার্থনার জন্য তারা কৃতজ্ঞ। একই সঙ্গে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধ করা হয়েছে।

কৃষ্ণা মুখার্জিকে বিভিন্ন সময় মেয়ের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে। রানি নিজেও একাধিক সাক্ষাৎকারে মায়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলেছেন। বাংলা চলচ্চিত্র অঙ্গনের সঙ্গেও যুক্ত ছিলেন কৃষ্ণা; প্লেব্যাক শিল্পী হিসেবেও কাজ করেছেন তিনি।

এদিকে ‘গুলাম’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘সাথিয়া’, ‘হাম তুম’ ও ‘ব্ল্যাক’-এর মতো সিনেমায় অভিনয় করে বলিউডে পরিচিতি পান রানি মুখার্জি। ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মারদানি ৩’ সিনেমায় সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে এই অভিনেত্রীকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com