সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

গলাচিপায় ট্রান্সফরমার চুরি, হাতেনাতে দুইজনকে আটক

মোঃ জহিরুল ইসলাম চয়ন, গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২ Time View

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার (১৬ আগস্ট) সকাল ৬টার দিকে গজালিয়া গ্রামের এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—গজালিয়া ইউনিয়নের মো. হাসানের ছেলে মো. হৃদয় এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মো. স্বপন হোসেনের ছেলে আব্দুস সালাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গজালিয়া গ্রাম থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত দুজনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com