বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

বিজয়ের দায়িত্ববোধের প্রশংসায় যশ

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসা করেছেন কন্নড় সিনেমার তারকা যশ।

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে বিজয়কে নিয়ে কথা বলতে গিয়ে যশ বলেন, “আমরা সবসময়ই বিজয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি।” মানুষের ভালোবাসা ও বিশ্বাসে বিজয় যে সম্মানজনক অবস্থানে পৌঁছেছেন, সেটিকে তার নিজের অর্জন বলেও মন্তব্য করেন তিনি।

যশ বলেন, জনগণের ভালোবাসা ও আস্থার মর্যাদা দিতে বিজয় যেভাবে নিজেকে উৎসর্গ করেছেন, তা নিঃসন্দেহে একটি নতুন ধারার সূচনা করেছে। একজন শিল্পীকে সাধারণ মানুষ যে ভালোবাসা ও সম্মান দেন, তার প্রতিদান দেওয়াও শিল্পীর দায়িত্ব বলে মনে করেন তিনি।

যশের ভাষায়, বিজয় এখন এমন এক অবস্থানে পৌঁছেছেন, যেখানে তিনি তামিলনাড়ুর মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়ার সুযোগ পাচ্ছেন।

এদিকে গীথু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমাটি ১৯৫০ থেকে ১৯৭০-এর দশকের গোয়ার অপরাধজগতের পটভূমিতে নির্মিত একটি গ্যাংস্টার অ্যাকশন থ্রিলার। এতে যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত। শক্তিশালী নারী অভিনয়শিল্পীদের উপস্থিতিও সিনেমাটির অন্যতম আকর্ষণ।

সিনেমাটি ২৬ আগস্ট বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com