বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

দীর্ঘ বিরতি ভেঙে ঢাকার মঞ্চে প্রীতম হাসান

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

দীর্ঘ ছয়-সাত মাস পর আবারও ঢাকার মঞ্চে গান নিয়ে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। দীর্ঘ সময় দেশে কোনো কনসার্টে দেখা না গেলেও এ সময়ে বিদেশের বিভিন্ন আয়োজনে ব্যস্ত ছিলেন তিনি। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় দুটি দীর্ঘ সংগীত সফরও করেছেন এই শিল্পী।

আগামী শনিবার (২৯ আগস্ট) ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে ‘মনসুন বিটস’ শিরোনামের উৎসব। এনভিরো ইভেন্টস আয়োজিত এই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন প্রীতম হাসান।

বর্ষার আবহ উদযাপনকে কেন্দ্র করে আয়োজিত উৎসবে প্রীতমের পাশাপাশি পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, অড সিগনেচার ও রেনেসাঁ। একক পরিবেশনায় থাকবেন ডিজে শিমার ও শিবু।

উৎসবের টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাইয়ে। প্রতিটি টিকিটের মূল্য ৮০০ টাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের খবর জানিয়ে ভক্তদের টিকিট সংগ্রহের আহ্বান জানিয়েছেন প্রীতম নিজেই।

এদিকে চলতি বছরের এপ্রিলে প্রকাশিত হয়েছে প্রীতম হাসানের সর্বশেষ গান ‘সেকেন্ড নায়ক’। নুহাশ হুমায়ূনের নির্মাণে গানটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন মালাইকা চৌধুরী ও মীর রাব্বি।

গান ও কনসার্ট—দুই ক্ষেত্রেই বেছে বেছে কাজ করেন প্রীতম। তাই দীর্ঘ বিরতির পর ঢাকার মঞ্চে তাঁর প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। আয়োজকদের প্রত্যাশা, ‘মনসুন বিটস’ উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে প্রীতমের পরিবেশনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com