বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

‘মহাকালী’তে অক্ষয় খান্নার নতুন অবতার, দেখা গেল প্রথম ঝলক

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন বলিউড অভিনেতা অক্ষয় খান্না। এবার তেলুগু চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে তাঁর। প্রশান্ত ভার্মার সিনেমাটিক ইউনিভার্সের নতুন ছবি ‘মহাকালী’তে শুক্রাচার্যের চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম ঝলক। এতে অক্ষয় খান্নার পাশাপাশি দেবীর চরিত্রে দেখা গেছে অভিনেত্রী শ্রীয়া রেড্ডিকে।

টিজারের শুরুতে শোনা যায় সদ্যোজাত এক শিশুর কান্নার শব্দ। একটি মন্দিরের ভেতরে শিশুটিকে রেখে যাওয়ার দৃশ্যের মধ্য দিয়ে শুরু হয় টিজার। এরপরই শোনা যায় অক্ষয় খান্নার ভরাট ও গম্ভীর কণ্ঠ।

টিজারের শেষ দিকে শুক্রাচার্যকে বলতে শোনা যায়, ‘রক্তবীজ! মানবজাতির সর্বনাশ করো।’ এরপরই পর্দায় হাজির হন শ্রীয়া রেড্ডি। দেবীর রুদ্ররূপের ঝলক দেখা যায় তাঁর চরিত্রে।

টিজারে অসুরদের উত্থান এবং মানবজাতিকে ঘিরে এক ভয়ংকর যুদ্ধের ইঙ্গিত পাওয়া গেছে। পৌরাণিক আবহ, অন্ধকার পরিবেশ ও শক্তিশালী ভিজ্যুয়ালের মাধ্যমে সিনেমাটির গল্পের ব্যাপ্তি তুলে ধরা হয়েছে।

‘মহাকালী’ প্রশান্ত ভার্মার সিনেমাটিক ইউনিভার্সের নতুন সংযোজন। ‘হনুমান’ সিনেমার মাধ্যমে এই ইউনিভার্সের যাত্রা শুরু হয়েছিল। নতুন সিনেমার মাধ্যমে সেই জগতকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

সিনেমাটি পরিচালনা করেছেন পূজা অপর্ণা কোল্লুরু। আরকে দুগ্গাল উপস্থাপিত সিনেমাটি আরকেডি স্টুডিওসের ব্যানারে প্রযোজনা করেছেন রিওয়াজ রমেশ দুগ্গাল।

অক্ষয় খান্না ও শ্রীয়া রেড্ডি ছাড়াও ‘মহাকালী’তে অভিনয় করেছেন রোহিত সরফ, খুশবু সুন্দর, সমুথিরাকানি, রাকেশ বেদি, রজত কাপুর, নাসার ও মুরালি শর্মা।

তেলুগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী ৮ জানুয়ারি ২০২৭ প্রেক্ষাগৃহে ‘মহাকালী’ মুক্তি পেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com