রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বঙ্গভবনে পৃথকভাবে তাঁদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।
এ সময় তিন বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর চলমান কার্যক্রম ও বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন তাঁরা।
রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে।
তিনি দায়িত্ব পালনকালে সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি বাহিনীর সার্বিক অগ্রগতিতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।