বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

ইমরান খানের বিষয়ে ব্রিটিশ হস্তক্ষেপ চান সাবেক স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৌলিক অধিকার ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশটির সরকারের ওপর চাপ দিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেমিমা বলেন, পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ইমরানের চিকিৎসা, পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দীর্ঘদিনের একাকী বন্দিত্বের অবসান নিশ্চিত করা উচিত।

তার অভিযোগ, প্রায় তিন বছর ধরে কারাগারে থাকা ইমরান দীর্ঘ সময় ধরে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং প্রায় ১০ মাস ধরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে পারছেন না। বই, আইনজীবী ও চিকিৎসকদের কাছ থেকেও তাকে বঞ্চিত করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

জেমিমা জানান, ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট ইমরানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের মাধ্যমে পরীক্ষা ও চিকিৎসার নির্দেশ দিলেও তাকে পিআইএমএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে সুস্থ ঘোষণা করার পর আবার আদিয়ালা কারাগারে পাঠানো হয়।

আদালতের নির্দেশনা অমান্যের অভিযোগে ইমরানের দল পিটিআই ইতোমধ্যে আদালত অবমাননার আবেদন করেছে। অন্যদিকে পাকিস্তান সরকার সুপ্রিম কোর্টের ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছে।

ইমরানের দুই ছেলে সুলায়মান ও কাসিমের প্রসঙ্গ তুলে জেমিমা বলেন, তারাও দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে দেখা করতে পারছেন না। এ পরিস্থিতিতে ব্রিটেন আর কতদিন নীরব থাকবে—প্রশ্ন রাখেন তিনি।

জেমিমার মতে, বিষয়টি এখন শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয়। মানবাধিকার রক্ষায় ব্রিটেনের প্রকাশ্যে ও স্পষ্ট অবস্থান নেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com