বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’, থাকছে ছয়টি গান

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও পাকিস্তান’ এবার আসছে নতুন আঙ্গিকে। স্বাধীন সংগীতশিল্পীদের সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে নতুন ধারার একটি প্রকল্পের আওতায় প্রকাশ করা হবে ছয়টি গান। আগামী সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে গানগুলো প্রকাশের কথা রয়েছে।

‘নু ডট ওয়েভ’ (Nu.WAV) নামে নতুন এই প্রকল্পের ঘোষণা দিয়েছে কোক স্টুডিও পাকিস্তান। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা ও কোক স্টুডিওর নিয়মিত মুখ কামাল খানের নির্বাহী প্রযোজনায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

এবার নির্দিষ্ট কোনো ব্যান্ড বা একক সংগীতধারার মধ্যে সীমাবদ্ধ না থেকে হোম স্টুডিও ও ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করা তরুণ শিল্পীদের স্বাধীনভাবে নিজেদের সৃষ্টিশীলতা প্রকাশের সুযোগ দেওয়া হয়েছে।

প্রকল্পটিতে জনপ্রিয় শিল্পী হাসান রহিম, শে গিল, আসিম আজহার ও ইয়াং স্টানার্সের পাশাপাশি বেশ কয়েকজন নতুন শিল্পীও অংশ নিয়েছেন। ‘মাহিয়া’, ‘দিল’, ‘রঙিন’, ‘কসম’, ‘শবনম’ ও ‘অ্যায় দিওয়ানে দিল’ শিরোনামের ছয়টি গান প্রকাশ করা হবে এই আয়োজনে।

এর আগে কোক স্টুডিও পাকিস্তানের ১৫টি সিজনে প্রায় সাড়ে ৩০০ গান প্রকাশিত হয়েছে। বৈচিত্র্যময় সংগীত আয়োজনের মাধ্যমে প্ল্যাটফর্মটি এরই মধ্যে বিশ্বজুড়ে আলাদা পরিচিতি তৈরি করেছে।

নতুন প্রজন্মের স্বাধীন সংগীতচর্চাকে আরও এগিয়ে নিতে ‘নু ডট ওয়েভ’ প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com