বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

ইরানের সঙ্গে সম্পর্ক, ৪ ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ও দেশটির জ্বালানি তেল বাণিজ্যে সংশ্লিষ্টতার অভিযোগে চার ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

নিষেধাজ্ঞার আওতায় পড়া প্রতিষ্ঠানগুলো হলো—পোর্টিস পার্টনার এলএলপি, সদাশিব ওভারসিজ লিমিটেড, পিআর সফটটেক প্রাইভেট লিমিটেড এবং প্রাক্রুতিস ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিষ্ঠানগুলো ইরান থেকে তেল আমদানি, মজুত, পরিবহন ও বিক্রয়সহ বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিল। ইরানের জ্বালানি খাতকে সহায়তার অভিযোগেই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সামরিক ও জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ভারতীয় চার কোম্পানিকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে।

এর আগে ১৯ আগস্ট ইরানের বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, ইরানকে সহযোগিতা করা দেশ ও প্রতিষ্ঠানগুলোকেও কঠোর অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com