বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ধস, এক দিনে পার হয়েছে মাত্র ১টি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যে সোমবার (২৪ আগস্ট) মাত্র একটি পণ্যবাহী জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে। ৭ মে’র পর এক দিনে জাহাজ চলাচলের এটিই সর্বনিম্ন সংখ্যা বলে জানিয়েছে ইরাকি বার্তাসংস্থা শাফাক নিউজ।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার (২৩ আগস্ট) হরমুজ প্রণালি দিয়ে ছয়টি জাহাজ পার হয়েছিল। কিন্তু পরদিন সেই সংখ্যা নেমে আসে একটিতে।

সাপ্তাহিক হিসাবে অবশ্য মোট জাহাজ চলাচলে সামান্য বৃদ্ধি দেখা গেছে। কেপলারের তথ্য অনুযায়ী, আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পারাপার ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১২১টিতে দাঁড়িয়েছে। তবে পণ্যবাহী জাহাজের চলাচল কমেছে ২৭ শতাংশ।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্যমতে, ২৪ আগস্ট পর্যন্ত হরমুজ প্রণালিতে ৭১টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে মার্কিন বাহিনী। এর মধ্যে তিনটি জাহাজ অচল করা হয়েছে এবং দুটি জাহাজে উঠে তল্লাশি চালানো হয়েছে। তবে মানবিক সহায়তা বহনকারী ৪০টির বেশি জাহাজকে প্রণালিটি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। স্বাভাবিক সময়ে এই পথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে জাহাজ চলাচল আরও কমে গেলে মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com