বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

ফ্লাইট-ভিসা সহজীকরণে বাংলাদেশ-মালয়েশিয়ার আলোচনা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

পর্যটন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়াতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে ফ্লাইটের সংখ্যা ও ফ্রিকোয়েন্সি বাড়ানো, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং আতিথেয়তা খাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।

মঙ্গলবার (১৮ আগস্ট) মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী চিউ চুন মানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত। বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে পর্যটন খাতে পারস্পরিক অভিজ্ঞতা ও সফল উদ্যোগ বিনিময়, সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় ভ্রমণ অভিজ্ঞতা তৈরির বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশ-মালয়েশিয়া রুটে বিমান চলাচল বাড়ানোর পাশাপাশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ভিসা দেওয়ার আগে যাচাই ব্যবস্থা চালুর সম্ভাবনাও আলোচনায় আসে।

এ ছাড়া মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ জনবলের চাহিদা পূরণে বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই পক্ষ আলোচনা করে। যোগ্য বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে পর্যটন উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com