ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তৃত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং বৈশ্বিক শেয়ারবাজারেও নেতিবাচক চাপ দেখা দিয়েছে।
সোমবার (৮ জুন) সকালে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ ডলারেরও বেশি ওঠে। ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ায় বিশ্ববাজারে এই অস্থিরতা দেখা দেয়।
তবে এখনো দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে রয়েছে। এর আগে সংঘাতের সময় গত এপ্রিলে তেলের দাম ১২০ ডলারের কাছাকাছি পৌঁছালেও পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়লে তেল সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে, যা আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আরও ঊর্ধ্বমুখী করতে পারে।