বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত সবাই বাংলাদেশের নাগরিক। তাদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে মির্জা গালিব স্ট্রিটের তিনতলা হোটেল শিখা ইনে আগুন লাগে। প্রাথমিকভাবে এয়ার কন্ডিশনার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

আগুনের চেয়ে ঘন ধোঁয়ায় বেশি বিপদের সৃষ্টি হয়। ঘুমন্ত অবস্থায় অনেক আবাসিক ধোঁয়ার মধ্যে আটকা পড়েন। পরে দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। হাসপাতালে নেওয়ার পর নয়জনের মৃত্যু নিশ্চিত করা হয়।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের শরীরে গুরুতর দগ্ধ হওয়ার চিহ্ন না থাকলেও ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়দের দাবি, সরু গলিতে অবস্থিত হোটেলটির প্রবেশ ও বের হওয়ার পথ সংকীর্ণ হওয়ায় আগুনের সময় উদ্ধারকাজে কিছুটা জটিলতা তৈরি হয়। জানা গেছে, নিহত বাংলাদেশিরা চিকিৎসার জন্য কলকাতায় অবস্থান করছিলেন।

এর মাত্র দুদিন আগে পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠের একটি হোটেলে আগুনে অন্তত আটজনের মৃত্যু হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com