বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

ইয়াশ-নীহার নতুন নাটক ‘মনের মতো মন’, থাকছে ভালোবাসার গল্প

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা। পর্দায় তাদের অভিনয় ও সম্পর্কের রসায়ন ইতোমধ্যে দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। সেই ধারাবাহিকতায় এবার নতুন ভালোবাসার গল্প নিয়ে হাজির হচ্ছেন এই দুই তারকা। তাদের অভিনীত নতুন নাটকের নাম ‘মনের মতো মন’।

নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। গল্পের পাশাপাশি চরিত্রের গভীরতা ও অভিনয়ের সুযোগ বিবেচনায় নিয়ে নাটকটিতে যুক্ত হয়েছেন নাজনীন নাহার নীহা। গল্প নির্বাচনের ক্ষেত্রেও বরাবরই নিজের পছন্দ ও রুচির পরিচয় দিয়েছেন এই অভিনেত্রী।

‘মনের মতো মন’ নাটকে ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহাকে আবারও একসঙ্গে দেখা যাবে। এর আগে তাদের জুটির বেশ কয়েকটি নাটক দর্শকদের মধ্যে প্রশংসা পেয়েছে। ‘নিয়তি’, ‘উইশ কার্ড’, ‘জনম জনম’ ও ‘অবুঝ পাখি’সহ একাধিক নাটকে জুটি বেঁধে দর্শকদের নজর কেড়েছেন তারা।

নাটকটিতে ইয়াশ-নীহার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানজিদা হিমু, আজিজুল হাকিম, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, কচি খন্দকার, নওশীন দিশা, গোলাম দস্তগীর সান ও জয় শাহরিয়ার বাপ্পি।

নির্মাতা ইমরাউল রাফাতের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘মনের মতো মন’ মুক্তি পাবে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

নতুন এই নাটকে ইয়াশ-নীহার পর্দার রসায়ন দর্শকদের কতটা মুগ্ধ করে, এখন সেটিই দেখার অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com