রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে এক ব্রিফিংয়ে তিনি জানান, নির্ধারিত প্রক্রিয়ায় নির্বিঘ্নেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীকে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দেওয়ার দাবিতে হাইকোর্টে রিট করেন আইনজীবী সাইফুল আলম ফুয়াদ। শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, রিটটির পেছনে কোনো আইনগত ভিত্তি নেই এবং এটি ব্যক্তিগত প্রচারণার উদ্দেশ্যে করা হয়েছে। এ কারণে রিটকারীকে জরিমানা করার আবেদনও জানান তিনি। তবে এ বিষয়ে আদালত কোনো আদেশ দেননি।