বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

অভিনয়ের পাশাপাশি ব্যাংকিং পেশায় তমা মির্জা

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View

অভিনয়ের জগতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। এবার অভিনয়ের পাশাপাশি নতুন এক পরিচয়ে নিজেকে যুক্ত করেছেন তিনি।

সম্প্রতি একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি—ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে যোগ দিয়েছেন এই অভিনেত্রী। প্রায় তিন মাস ধরে সেখানেই দায়িত্ব পালন করছেন তিনি।

নতুন কর্মক্ষেত্রের অভিজ্ঞতা বেশ উপভোগ করছেন তমা। নতুন সহকর্মী, নতুন পরিবেশ—সব মিলিয়ে ভিন্ন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে তমা বলেন, ‘নতুন সহকর্মী, নতুন পরিবেশ। এরই মধ্যে নতুন বন্ধুও পেয়েছি। সব মিলিয়ে দারুণ কাটছে।’

তবে নতুন পেশায় যুক্ত হলেও অভিনয়কে কোনোভাবেই ছাড়ছেন না তমা। বরং জীবনের নতুন অভিজ্ঞতার সঙ্গে অভিনয়ের পথটিও সমানতালে এগিয়ে নিতে চান তিনি। অভিনয় প্রসঙ্গে তমা বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালোবাসা এবং ভালো লাগার জায়গা। এখানেই আছি, থাকব এবং আমৃত্যু কাজ করে যেতে চাই, ইনশাআল্লাহ। ব্যাংক কর্তৃপক্ষও আমার অভিনয়ের ব্যাপারে খুবই আন্তরিক।’

বর্তমানে বেছে বেছে বছরে এক-দুটি সিনেমায় অভিনয় করছেন তমা মির্জা। তাই নতুন পেশায় যুক্ত হওয়ার বিষয়টিকে অভিনয় থেকে সরে যাওয়া নয়, বরং জীবনের নতুন একটি অধ্যায় হিসেবে দেখছেন তিনি। নিজের দক্ষতা ও অভিজ্ঞতার পরিধি আরও বাড়ানোর পাশাপাশি অভিনয়ের প্রতি ভালোবাসাটুকুও ধরে রাখতে চান এই অভিনেত্রী।

অভিনয়ের আলোয় পরিচিত তমা মির্জার কর্মজীবনের এই নতুন অধ্যায় কতটা সফল হয়, সেটিই এখন দেখার বিষয়। তবে আপাতত অভিনয় ও ব্যাংকিং—দুই ভুবনই নিজের মতো করে উপভোগ করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com