বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২ Time View

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৯ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের হাত বাড়ালে এবং তাতে কোনো স্বার্থসংশ্লিষ্ট চাপ না থাকলে বাংলাদেশ তা ইতিবাচকভাবে গ্রহণ করবে। তবে কোনো ধরনের শর্তের বিনিময়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই সব দেশের সঙ্গেই সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বিএনপি সরকার।

আওয়ামী লীগের সমালোচনা করে রিজভী বলেন, প্রতারণা, ভণ্ডামি ও মিথ্যা আশ্বাস তাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ ছিল। অন্যদিকে, বিএনপির রাজনীতির মূল ভিত্তি হলো অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষা করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com