মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার মেয়াদ বাড়াবে না ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ আর বাড়াবে না যুক্তরাষ্ট্র। সোমবার (১৭ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান সংঘাত বন্ধে ওয়াশিংটনের শর্ত মেনে নিতে প্রস্তুত না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে হরমুজ প্রণালি নিয়েও কঠোর অবস্থান জানিয়েছেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, জলপথটি খোলা রয়েছে এবং সেখানে দিয়ে প্রতি সপ্তাহে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে। একই সঙ্গে হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণার ইচ্ছার কথাও পুনর্ব্যক্ত করেছেন। ওমান মার্কিন সামরিক কর্মকাণ্ডে বাধা দিলে দেশটিতে হামলার হুমকিও দিয়েছেন তিনি।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান। সামুদ্রিক পরিবহনবিধি লঙ্ঘনের অভিযোগে জাহাজটি আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। তবে জাহাজটির নাম বা অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

হরমুজে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ১৬ আগস্ট মাত্র পাঁচটি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে; এর আগের দিন কোনো কার্গো জাহাজ চলাচল করেনি।

এদিকে ৬০ দিনের সময়সীমা নিয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সমঝোতায় কোনো নির্দিষ্ট ‘৬০ দিনের সময়সীমা’ নির্ধারণ করা হয়নি। চাপ বা সময়সীমার ভিত্তিতে ইরান সিদ্ধান্ত নেবে না বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com