মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ ইমরান খানকে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার (১৮ আগস্ট) আদালতের এ আদেশের কথা জানায় পিটিআই।

ইমরানের শারীরিক অবস্থার অবনতির অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে তার পরিবার ও দল হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়ে আসছিল। তিন সদস্যের বেঞ্চ ইমরানের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন। এতে তার ব্যক্তিগত চিকিৎসকরাও থাকবেন। পরবর্তী শুনানিতে আদালতে তার চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পিটিআইয়ের মুখপাত্র নাঈম হায়দার পানজুথার তথ্য অনুযায়ী, ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তার চিকিৎসা চলবে।

দীর্ঘদিন কারাবন্দি ইমরানের স্বাস্থ্যের অবনতি নিয়ে তার পরিবার ও আইনজীবীরা আগেও উদ্বেগ জানিয়েছিলেন। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার দাবি করা হয়েছে। পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, আরও আগেই এই ব্যবস্থা নেওয়া হলে ইমরানের স্বাস্থ্যের এতটা অবনতি নাও হতে পারত।

৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং কয়েকটিতে সাজাও দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ ও মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com