মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

দীর্ঘদিন পর একসঙ্গে সালমান-সঞ্জয়

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১ Time View

দীর্ঘ বিরতির পর আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউডের দুই জনপ্রিয় তারকা সালমান খান ও সঞ্জয় দত্তকে। তবে এবার কোনো বলিউড সিনেমায় নয়, সৌদি আরবে নির্মিত আন্তর্জাতিক অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এ একসঙ্গে হাজির হচ্ছেন তারা।

সম্প্রতি প্রকাশিত সিনেমাটির একটি প্রচার ভিডিওতে দেখা গেছে সালমান ও সঞ্জয়কে। যদিও তাদের চরিত্র বা গল্পে ঠিক কী ধরনের ভূমিকা থাকছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশজুড়েই তাদের উপস্থিতি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আন্তর্জাতিক পরিসরে নির্মিত এই মধ্যপ্রাচ্যভিত্তিক অ্যাকশন সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ‘ব্যাড বয়েজ: ফর লাইফ’ ও ‘ব্যাড বয়েজ: রাইড অর ডাই’খ্যাত পরিচালক আদিল এল আরবি ও বিলাল ফাল্লাহ।

বিশ্বমানের ক্যানভাসে নির্মিত সিনেমাটিতে ভারত, মিসর, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশের অভিনয়শিল্পীদের দেখা যাবে। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো সৌদি আরবের কোনো চলচ্চিত্রে অভিনয় করেছেন ইতালীয় তারকা মনিকা বেলুচ্চি। এতে আরও অভিনয় করেছেন মিসরের জনপ্রিয় অভিনেতা আহমেদ এজ ও করিম আবদেল আজিজ।

অ্যাকশন ও অপরাধকে কেন্দ্র করে নির্মিত ‘সেভেন ডগস’-এর গল্প আবর্তিত হয়েছে একটি অপরাধী চক্রকে ঘিরে। ‘বাডি-কপ’ ঘরানার এই সিনেমায় থাকছে টানটান উত্তেজনা, দুর্দান্ত অ্যাকশন এবং নানা চমক।

সালমান খান ও সঞ্জয় দত্তের বন্ধুত্বের সম্পর্ক বলিউডে বহুদিনের। এর আগে একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। তাই দীর্ঘদিন পর ফের তাদের একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। আন্তর্জাতিক এই প্রজেক্টে দুই তারকার উপস্থিতি সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com