মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

রুশ বাহিনীতে যোগ দিয়ে ১১ পেরুভিয়ান নিহত, নিখোঁজ ১১৪

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর হয়ে অংশ নেওয়া পেরুর ১১ নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া আরও ১১৪ জন নিখোঁজ রয়েছেন। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে মোট ৪৫৯ জন পেরুভিয়ান রুশ বাহিনীতে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে তিনজন ইউক্রেনীয় বাহিনীর হাতে বন্দি এবং ৩১ জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। শুধু জুলাই মাসেই দূতাবাসের সহযোগিতায় চারজন পেরুভিয়ান দেশে ফিরেছেন, যাদের দুজন গুরুতর আহত ছিলেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ভুয়া চাকরির প্রলোভনে মানবপাচারের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে পেরুর সরকার। বিদেশি সেনাবাহিনীতে যোগ দেওয়ার ক্ষেত্রে সরকারি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে। একই সঙ্গে মানবপাচারকারী চক্র সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

যারা দেশে ফিরতে চান, তাদের রাশিয়ায় পেরুর দূতাবাস অথবা পোল্যান্ডের ওয়ারশে অবস্থিত দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে পেরুর জাতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনীতে যোগ দেওয়া স্বজনদের দেশে ফিরিয়ে আনা ও তাদের অবস্থান জানার দাবিতে লিমায় রুশ দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন কয়েকজন পরিবারের সদস্য। তাঁদের দাবি, অন্তত ১৫০ পেরুভিয়ান নিহত হয়ে থাকতে পারেন। তবে এই সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com