রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

‘হরমুজ ইরানেরই ছিল, আছে, থাকবে’: ট্রাম্পকে কড়া জবাব তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী স্পষ্ট করে বলেছেন, ‘হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’

শনিবার (১৫ আগস্ট) এক্সে দেওয়া এক পোস্টে ঘারিবাবাদী বলেন, টুইট, বিমানবাহী রণতরী কিংবা কোনো আদেশ জারি করে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রকে বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে তাদের কৌশলগত ও বড় ধরনের পরাজয় হয়েছে।

এর আগে নিউইয়র্কের একটি পুলিশ একাডেমিতে রাজনৈতিক সমাবেশে ট্রাম্প বলেন, ইরানকে পুরোপুরি পরাজিত করার পর শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করবেন তিনি। তবে পরে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ট্রাম্পের মন্তব্যটি মূলত রসিকতা করে বলা হয়েছিল।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিও প্রত্যাখ্যান করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেন, কৌশলগত এই জলপথ এখনো ইরানের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে। ইরানি বাহিনীর অনুমতি ও তদারকি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকারের নিরাপদে চলাচলের সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে ‘ভুল হিসাবনিকাশ’ হিসেবে উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে হরমুজ প্রণালিতে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে বলে দাবি করছে তেহরান। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হয়ে থাকে। ফলে এর পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com