সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

প্রয়াত প্রখ্যাত পরিচালক রাজা সেন

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

প্রয়াত হলেন বাংলা সিনেমা ও টেলিভিশনের প্রখ্যাত পরিচালক রাজা সেন। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ থাকার পর রোববার (১৬ আগস্ট) সকালে দক্ষিণ কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

রাজা সেনের প্রয়াণে বাংলা সিনেমা ও টেলিভিশন জগতে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিনের কোমরের চোটের কারণে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবীণ এই পরিচালক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ফুসফুস ও কিডনিতে সমস্যা দেখা দেয়। পরে হৃদরোগেও আক্রান্ত হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই ভেন্টিলেশনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দর্শকপ্রিয় ‘দামু’ সিনেমার পরিচালক হিসেবে রাজা সেন বিশেষভাবে পরিচিত ছিলেন। ১৯৯৬ সালে ‘দামু’ সিনেমার মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালক হিসেবে তাঁর যাত্রা শুরু। ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

এরপর ‘দেশ’, ‘ভালবাসার গল্প’-সহ একাধিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেন রাজা সেন। পাশাপাশি টেলিভিশন ধারাবাহিক ও তথ্যচিত্র নির্মাণেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।

বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতে তাঁর দীর্ঘ কর্মজীবন এবং সৃষ্টিশীল কাজ তাঁকে দর্শক ও সহকর্মীদের কাছে স্মরণীয় করে রাখবে। তাঁর প্রয়াণে বাংলা বিনোদন জগতে তৈরি হলো এক অপূরণীয় শূন্যতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com