সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ৯০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন এবং উপসর্গ নিয়ে ৮০৯ জন মারা গেছে।

নতুন করে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা বিভাগের তিনজন এবং সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৮০ জনে। একই সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে আরও ১ হাজার ২১ জনের শরীরে। এ নিয়ে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯৭ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com