রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

নতুন আয়োজনে ফিরছে আইয়ুব বাচ্চুর ২০ জনপ্রিয় গান

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

বাংলা সংগীতের কিংবদন্তি ব্যান্ড তারকা ও গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০টি গান ফিরছে নতুন সংগীতায়োজনে। আগামী ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হবে বিশেষ এই অ্যালবাম। অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘উত্তরাধিকার’।

অ্যালবামটিতে থাকছে আইয়ুব বাচ্চুর শ্রোতাপ্রিয় গান ‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘মাধবী’, ‘সেই তুমি’ ও ‘কষ্ট পেতে ভালোবাসি’-সহ মোট ২০টি গান। নতুন সংগীতায়োজনে এসব গান পরিবেশন করবেন দেশের ৮টি ব্যান্ড ও ১২ জন শিল্পী।

ডাবল সিডির পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রকাশিত হবে ‘উত্তরাধিকার’। অ্যালবামে অংশ নিয়েছে দলছুট, আরবোভাইরাস, সোনার বাংলা সার্কাস, শুভযাত্রা, ক্যালিপসো, রকসল্ট, ডোপামিন ও এ কে রাহুল।

একক শিল্পীদের মধ্যে রয়েছেন বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলী, চন্দন জামান আলী-মেনন, কানিজ সুবর্ণা, সাজ্জাদ, পলাশ, জয় শাহরিয়ার, অদিত, বখতিয়ার হোসেন, আতিকা ইয়ামিন ও অটামনাল মুন। অ্যালবামের সব গানের মাস্টারিং করেছেন ইকবাল আসিফ জুয়েল।

মৃত্যুর আট বছর পেরিয়ে গেলেও নিজের অমর সৃষ্টি ও সুরের জাদুতে শ্রোতাদের হৃদয়ে এখনও সমানভাবে জায়গা করে আছেন আইয়ুব বাচ্চু। তার গান আজও নতুন-পুরোনো প্রজন্মের শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।

আইয়ুব বাচ্চুর অন্যতম বড় আবেগ ছিল তার সংগ্রহে থাকা দেশ-বিদেশের দুর্লভ গিটার। সেই আবেগ ও স্মৃতিকে ধারণ করে বিশেষ এই দিনে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে তার ব্যবহৃত গিটার, পোশাক ও অন্যান্য স্মৃতিচিহ্ন সংরক্ষণের স্বপ্নও এগিয়ে নেওয়া হবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘উত্তরাধিকার’-এর মাধ্যমে আইয়ুব বাচ্চুর কালজয়ী গানগুলো নতুন সংগীতায়োজনে শ্রোতাদের কাছে নতুনভাবে ধরা দেবে। একই সঙ্গে তার সংগীতের উত্তরাধিকার সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পথও আরও শক্তিশালী হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com