সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

শিল্পীদের আদালতে টেনে নেওয়ার প্রবণতা নিয়ে ক্ষুব্ধ নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

ছোটখাটো বিষয় কিংবা মতপার্থক্যকে কেন্দ্র করে অভিনেতা-অভিনেত্রীদের আদালতে টেনে নেওয়ার প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তাঁর মতে, সামান্য বিষয়কে কেন্দ্র করে শিল্পীদের আইনি জটিলতায় জড়ানো কোনোভাবেই শোবিজ অঙ্গনের সুস্থ পরিবেশের লক্ষণ নয়।

সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে নুসরাত ফারিয়া লেখেন, ‘সামান্য বিষয় নিয়ে কেন একজন শিল্পীকে আদালত পর্যন্ত যেতে হবে? ছোটখাটো বিষয়েও অভিনেতা-অভিনেত্রীদের আদালতে টেনে আনার এই ক্রমবর্ধমান প্রবণতা শুধু লজ্জাজনকই নয়, বরং আমাদের বিনোদন শিল্পের জন্য অত্যন্ত পীড়াদায়ক।’

তিনি আরও লেখেন, ‘মানুষ যখন এই সংস্কৃতিকে অগ্রগতি হিসেবে গণ্য করে এবং উৎসাহিত করে, তখন তা দেখে আমার খুব কষ্ট হয়। মতপার্থক্য হলেই আদালতে যাওয়া কোনো প্রগতিশীল মানসিকতা নয়; বরং এটি সম্পূর্ণ পশ্চাৎপদ একটি আচরণ। আমাদের প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, আলোচনা ও পরিপক্বতা—জনসমক্ষে অপমান বা অপ্রয়োজনীয় আইনি লড়াই নয়।’

নুসরাত ফারিয়ার এই বক্তব্যের পেছনে সাম্প্রতিক অভিনেত্রী তানজিন তিশার ‘শাড়িকাণ্ড’ ঘিরে আদালতে আত্মসমর্পণ ও জামিনের ঘটনাটি রয়েছে বলে জানা গেছে। ওই ঘটনাকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত তুলে ধরেছেন তিনি।

শোবিজ অঙ্গনে ব্যক্তিগত ও পেশাগত বিরোধের ক্ষেত্রে আইনি পদক্ষেপের পরিবর্তে পারস্পরিক আলোচনা ও সমঝোতার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন নুসরাত ফারিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com