সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদের মনোনয়নও বৈধ হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

এর আগে, সকাল ১১টার দিকে অলি আহমেদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করে কমিশন।

রাষ্ট্রপতি পদে এবার মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে বিএনপির একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের দুটি। যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে টিকে রইল।

কমিশনের তফসিল অনুযায়ী, বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। প্রত্যাহার না হলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com