সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে কমপক্ষে দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান ছয় মাস বা এক বছরের মধ্যে সম্ভব নয়। এ সংকট সমাধানে সরকার দ্রুত কাজ করছে এবং কোনো সময় নষ্ট করা হচ্ছে না।

গ্যাস সরবরাহ বাড়াতে ভাসমান এলএনজি টার্মিনাল ও স্থলভিত্তিক স্টোরেজ সুবিধাসহ বিভিন্ন উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, এসব বিষয়ে শিগগিরই বিস্তারিত জানা যাবে।

বিদ্যুৎ খাতে উৎপাদনের পাশাপাশি সঞ্চালন ব্যবস্থাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন আমির খসরু। তিনি জানান, নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুতের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ জ্বালানি কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার।

মন্ত্রী আশা প্রকাশ করেন, পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে নির্ধারিত সময়ের মধ্যে দেশের বিদ্যুৎ ও গ্যাস খাতে বড় ধরনের পরিবর্তন আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com