ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিন উপলক্ষে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নিজের ফেসবুক পোস্টে ভাবনাকে নিয়ে ভালোবাসা ও প্রশংসায় ভরা একটি বার্তা দেন তিনি।
পূর্ণিমা লেখেন, “আমার সবচেয়ে প্রিয় বোন আশনা হাবিব ভাবনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। বিরল প্রতিভা, মার্জিত সৌন্দর্য এবং সুন্দর মনের এক অসাধারণ সমন্বয় তুমি। তোমার আবেগ ও নিষ্ঠা চারপাশের মানুষকে অনুপ্রাণিত করে। আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে তোমার আরও অনেক কিছু দেওয়ার আছে বলে আমি বিশ্বাস করি।”
ভাবনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে পূর্ণিমা আরও লেখেন, “তোমার জীবনে সুখ, সাফল্য, সুস্বাস্থ্য ও অফুরন্ত শুভকামনা রইল। তুমি আরও উজ্জ্বল হয়ে উঠো এবং তোমার সব স্বপ্ন পূরণ হোক। আবারও শুভ জন্মদিন। এভাবেই নিজের আলো ছড়িয়ে যেতে থাকো।”
প্রিয় সহশিল্পীর কাছ থেকে এমন ভালোবাসাপূর্ণ শুভেচ্ছা পেয়ে আবেগাপ্লুত হয়ে মন্তব্য করেন ভাবনা। তিনি লেখেন, “আপু, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার প্রতিটি শব্দ আমার কাছে অনেক অর্থ বহন করে, কারণ তুমি আমাদের হৃদয়ের রানী।”
দুই অভিনেত্রীর এই আন্তরিক সম্পর্ক ও পারস্পরিক ভালোবাসা ভক্তদের মাঝেও প্রশংসা কুড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা।