বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

দেশে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯ শিশু।

মঙ্গলবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৭৫৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছে ৮৪৯ শিশু।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২৩ শিশু হাম আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ৮৯৬ জন। এ সময়ে ৮৬৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৯৮ শিশু।

এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৯৪৬ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ৫৩১ জনের। মোট ১ লাখ ১৪ হাজার ৩৯৩ রোগী হাসপাতালে ভর্তি হলেও ইতোমধ্যে ১ লাখ ১০ হাজার ১৮৭ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com