বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

লন্ডনের মঞ্চে একসঙ্গে জয় শাহরিয়া ও নচিকেতা

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

বাংলাদেশের সংগীতাঙ্গনের শিল্পী জয় শাহরিয়া এবং ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী এবার একসঙ্গে মাতাতে যাচ্ছেন লন্ডনের মঞ্চ। আগামী ২৩ আগস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সি-তে অনুষ্ঠিত হবে আইওএন টিভি আয়োজিত ‘মেগা কনসার্ট ২০২৬’। এই আয়োজনে একই মঞ্চে পারফর্ম করবেন দুই বাংলার এই দুই শিল্পী।

বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন জয় শাহরিয়া। সম্প্রতি এক পোস্টের মাধ্যমে লন্ডনপ্রবাসী বাঙালিদের কনসার্টে উপস্থিত থেকে গান উপভোগ করার আমন্ত্রণ জানান তিনি। তার এই ঘোষণার পর প্রবাসী সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কারণ, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশি ও ভারতীয় শিল্পীদের এমন যৌথ পরিবেশনা খুব একটা দেখা যায় না।

এর আগে, নচিকেতার সঙ্গে বৈঠক করতে কলকাতায় গিয়েছিলেন জয় শাহরিয়া। সেই সময় থেকেই দুজনকে ঘিরে নতুন কোনো আয়োজনের গুঞ্জন শুরু হয়। অনেকে ধারণা করেছিলেন, তারা নতুন কোনো সংগীত প্রকল্পে কাজ করছেন। তবে সেটি যে আন্তর্জাতিক মঞ্চের একটি কনসার্ট হবে, তা তখন জানা যায়নি।

তবে একসঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়া জয় ও নচিকেতার জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। এর আগে ২০২৩ সালের নভেম্বরে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত একটি বিশেষ কনসার্টে একসঙ্গে গান পরিবেশন করেছিলেন তারা।

এছাড়া ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রকাশ পায় জয় শাহরিয়া ও নচিকেতা চক্রবর্তীর যৌথ অ্যালবাম ‘তথাগত’। সাতটি গানের সেই অ্যালবামের সুর ও সংগীত পরিচালনা করেছিলেন জয় শাহরিয়া নিজেই।

বিদেশের মঞ্চে আবারও এই দুই শিল্পীর একসঙ্গে পরিবেশনা ঘিরে সংগীতপ্রেমীদের প্রত্যাশা এখন তুঙ্গে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com