রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

নেদারল্যান্ডস এর নতুন অধিনায়কের দায়িত্ব পেলো বাস ডি লিড

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

নেদারল্যান্ড ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন উইকেটকিপার-ব্যাটার স্কট এডওয়ার্ডস। টানা চার বছর দলকে নেতৃত্ব দিয়েছেন এডওয়ার্ডস। তার স্থলাভিষিক্ত হয়ে কমলা শিবিরের নতুন ‘ক্যাপ্টেন’ হিসেবে দায়িত্ব পেয়েছেন নির্ভরযোগ্য তারকা অলরাউন্ডার বাস ডি লিড।

চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর বাকি ম্যাচগুলো থেকেই দল পরিচালনা করবেন বাস ডি লিড। শুক্রবার(৩১ জুলাই) বিশ্বকাপ লিগ-২-এর উট্রেখট পর্ব শেষ হওয়ার পর নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড (কেএনসিবি)প্রকাশিত এক ভিডিওতে এডওয়ার্ডস বলেন, সিদ্ধান্তটি তাৎক্ষণিক নয়; বরং অনেক দিন ধরেই বিষয়টি নিয়ে সাবেক প্রধান কোচ রায়ান কুক এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই এই পথ বেছে নিয়েছেন বলে জানান তিনি।

এডওয়ার্ডস বিদায়ী বক্তব্যে সতীর্থদের ধন্যবাদ জানিয়ে ডাচ ক্রিকেটে আরও দীর্ঘ পথ হাঁটার ইচ্ছা প্রকাশ করেন এই তারকা।

অন্যদিকে ডি লিড বলেন, এডওয়ার্ডস শুধু একজন অধিনায়কই ছিলেন না, তিনি খেলোয়াড়দের আত্মবিশ্বাস গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

একজন খেলোয়াড় হিসেবে তার কাছ থেকে আরও অনেক কিছু দেখার অপেক্ষায় আছি। মাঠে তাকে নেতৃত্ব দিতে পারব, সেটিও আমার জন্য দারুণ একটি অনুভূতি।”

উল্লেখ্য, বর্তমানে বিশ্বকাপ লিগ-২-এর পয়েন্ট তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস। এর আগে ২০২২ সালের জুনে পিটার সিলারের স্থলাভিষিক্ত হয়ে ডাচ দলের ভার নিয়েছিলেন এডওয়ার্ডস। তার নেতৃত্বে দল ৫৬টি ওয়ানডে খেলেছে, যার মধ্যে ২৪টিতে জয় পেয়েছে। এর মধ্যে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ধর্মশালায় দক্ষিণ আফ্রিকা এবং কলকাতায় বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক জয় অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। টি-টোয়েন্টি সংস্করণেও তার নেতৃত্বে নেদারল্যান্ডস ২০২২ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বড় চমক সৃষ্টি করেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com